আমি/
একজন রাজাকার/
...৭১টি পাপড়ি মেলা/
একটি সকালকে বলাৎকার
করেছিলাম/
সকালের মর্ম্মে লুকায়িত
রাগ/
সাক্ষ্য দিচ্ছে/
আমি/
একজন রাজাকার/
সকালের প্রেমে যারা
হয়েছিল মেঘনাদ/
তারা জানে/
আমি/
ঘরের শত্রুটি বিভীষণ/ আমার খবর জানে/ গোলাম আযম/
রাজা যায় রাজা আসে/
আমি কেবলি আকার পাই/
আবডালে রয়ে যাই রাজাকার/
রাজা কার
জানে যুধিষ্ঠির/…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন