কত দম নিলে ক’ কদম হাঁটা যায়?
হাঁটি হাঁটি... ক’ কদম ফেলে পাব কদমফুলের ঘ্রাণ?
কদমফুলের লাগি কাঁদিছে পরান।
হেঁটেছি অনেক,
এ পৃথিবী কদম ফেলার আর কদমফুলের ইতিহাস!...
যদিওবা,
ঘ্রাণের পরানে ঝরেছে অনেক লাল।
প্রার্থিত কদমফুল, সেই যে পৃথিবী— বর্তুল গোলক!
গোলকধাঁধায়,
হাঁটছি কাফেলা, ফেলছি কদম...
ফুলেল অহঙ্কারে, কে? নিয়েছে দখলে, পরালো খোঁপায়, কদমপৃথিবী!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন