শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

(আ)কামের পৃথিবী


কহিলেন 
গুরুজি,
জীবনচরিতনামা
—
আনন্দবিহীন ক্রিয়া হলো,
কাজ!...
এবং আনন্দময় ক্রিয়া হলো,
কাম!...
কাজেকামে ডুবেছে মনটা
একটু ঘরকা,
একটু ঘাটকা,...
দেখি
ঘরের কলসি
ঘাটে যায়
নিত্য আনন্দের জলপিপাসায়!...
দেখে দেখে
শূন্য এ ভুবনে
ঝুলছে,
(আ)কামের পৃথিবী!...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন