রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

ফুলেরা পোশাক পরে না


হ্যাঁ!
খুলে ফেলুন স-ব-কি-ছু
ফুলেরা পোশাক পরে না! খুলুন, এ-ক-টু এ-ক-টু করে
..............   .....................   ............................................................
দেখুন আয়না,
কী চমৎকার, যেন ভোরের শিউলি, সদ্য ফোটা,
শিশিরভেজানো ঘাসপথে পায়ে পায়ে হেঁটে এসেছেন শিল্প!
বলছেন, শেষ কবে খালি পায়ে শিশির ছুঁয়েছেন?
ভাবুন বাজারমহলে আপনিই আয়না! 
ঘুরে দাঁড়ান,
একটু... হ্যাঁ… আ-রে-ক-টু...
আহ্, কেমন সুডৌলইদানীং আপেলের দাম ভালো!
মাথা নত করবেন না এদিকে তাকান, হ্যাঁ, চোখ রাখুন, চোখে...
এক চুমুক হাসুন, যেভাবে
খুকিরা ললিপপ চোষে… আর হাসে… এমনইইই…
..................
ঠিক আছে, চলবে এটুকু
এবার হাঁটুন, যেভাবে নদীরা বয়ে যায়, এঁ-কে-বেঁ-কে…
এ-ক-টু দোলান!বাহ, বেশ খাসা, দোলছে বাজার নাচের মুদ্রায়!
কমলায় নৃত্য করে, দোদুল দোদুল দোলে...
বাজার নৃত্য করে, বাজার বিত্ত করে, বাজার বৃত্ত করে!...
সভ্যতা!
আপনাকে চায় ভ্রমণ করুন, মুক্ত হাওয়ায়,
ভুলে যান পিছুলোক, পিছুকথা জানুক তাহারা, নতুন কথন
ফুলেরা
পোশাক পরে না!

ব্যপারীর হাটে… 
বি(শেষ)জ্ঞাপনে বাজে ঘ্যানর ঘ্যানর…
এইসব
কথার পাঁচালি…

চোরাবালিকেন্দ্র

সাগরসৈকতে/ মুক্তা কুড়ানো সকালে/
   আটকে গেলাম/ চোরাবালিকেন্দ্রে/…
      ফাঁদ/ ফাঁ-দ/ ফাঁ—দ/
        সরবে ছাড়ছি গলা/
          তবুও শোনে না কেউ/
            আমার সাধের দেহ/
               নিবিড় জড়িয়ে নেয়/ চূর্ণীবালির বলয়/
                 চোখের আবহে ভাসে/
                   নাউ/
                     রঙের পসরা নিয়ে/ ঢেউ ভাঙে/
                       দিকশূন্য/...
                         গভীরে/
                           তলিয়ে যেতে যেতে বুঝি/ আমাকে তোলার কেউ নেই/  
এই আমি ছাড়া/...



Ling(uistic) Shiva


It’s a penis
It’s a (Rainbow) pencil
It’s the creator of art and culture on the faculty of white paper!...
It’s a penis
It’s a pendrive
It can save many things of the love!...
It’s a penis
It’s a pen
It carries on the ‘Ism’ of the Ling(uistic) Shiva!...

It has colourful divine,
Colourful approach for going from zero to infinity!…
                    The Khajoraho, Konarok to know about it!...

Do you know?!…

সংশয় আছে


সময় ঝরছে
শিউলির পাপড়ির মতো টুপ... টুপ... টুপ...
সময় ঝরছে
শিউলির ঘ্রাণমাখা শীতের শিশিরে, পিন পতনের নীরবতা ভাঙে টুপ... টুপ... টুপ...

সময়ের জন্ম হয়েছিল ৭৭ সালে!
জন্মেই হেসেছিল, মতান্তরে কেঁদেছিল বেদনারাঙানো আনন্দবার্ত্তায়
কবে মারা যাবে
সংশয় আছে,
কেননা, সময় মারা যেতে পারে; সময়চেতনা মারা যাবে কি না সংশয়ে আছে সংশয়বাদীকুল
ভয়ে আছে কুলবধূ, সময় এবং তার অনুভূতিমালা
জেনে যায় কিনা সন্দেহবাদীকুল
সময়ের জন্ম হয়েছিল ৭৭ সালে… সংশয়ে… সন্দেহে… কংসমামার ঘরে...
সময় মরবে, তবে
সময়চেতনা মারা যাবে কি না সংশয় আছে
আপনারা,
কেমন আছেন জানাবেন, নিঃসংশয়ে! নিঃসন্দেহে! নিরসনদহে...

টুপ... টুপ... টুপ...
শিউলির পাপড়ি ঝরা শীতের সকালে
মাকড়সার জালে ধরা পড়ে আছে ফোঁটা ফোঁটা শিশিরের জলইতিহাসচেতনা, সময়,
পটভূমিকা!(...)

মিথিলা বোমাং


ঘাটে
লাগাও রে নাউ, কূলে লাগাও রে নাউ,
এই গাঙে
ভাসাইয়া দিছি সুবর্ণের ফুল। নাউ, ঘাটে লাগাও রে...

গাঙুড়বিধৌত মিথিলা বোমাং,
মায়ামৃগ
চঞ্চলা চোখের ঘুমে চাঁদের কপালে পরো জাগরণী টিপ!
গলায় কলসি বেঁধে
চাঁদমামা ডুবে গেছে কর্ণফুলির জলে
মধুচন্দ্রিমার সলিলসমাধিস্মৃতিবহ
কূলের কথন জাগা অলচতলচজলে, খোঁজো কি গোপনে হারানো কানের ফুল?
চাঁদের কলঙ্কধোয়া সুখে
ডুবে ডুবে জল খেয়ে প্রেমিক লুসাই,
খুঁজে ফেরে কর্ণফুল!
সকালে ডুবন্ত, বৈকালে ভাসমান,
নিঝুম নিশিতে
নৌকার চাতালে শুয়ে একা, আকাশে ওড়ায় চাঁদঘুড়ি!
আশার সরসি জলে,
আরো একবার
ভাসাও প্রমোদত্বরী!...


অপরাধ বিষয়ক


(.......................)
আমাদের
অপরাধটুকুর বর্ণনা…
মাত্রা…
লিখে রাখা যায় বিজ্ঞানপাতায়!...

সুন্দর মুহূর্তটুকু ফুটিয়ে তোলার জন্য
অপরাধটুকুর প্রয়োজন ছিল!...
বর্ষার কাজলপরা চোখে, বৃষ্টির মুগ্ধতা ঝরা
কিছু অপরাধ জমা থাক, কদমফুলের কাছে!...
এটুকু জানুক, ভোরের মানসি!
আরও জানুক,
অপরাধ
বিপ্লবের ধাত্রী, ফুল ফোটার ব্যাকরণ!
যারই মর্ম্মে কানাকানি, জানাজানি,
ভাবার্ত জীবন!...

আহা!...
সৌন্দর্য্যপিপাসা মনে খেলা করে  
অপরূপ অপরাধ
প্র-ব-ণ-তা!...

মনিহার


কে জানি প্রথম লিখল, বেদনার রং নীল!...
  অথচ
    সুন্দর একটি সকাল আছে
      নীল সমুদ্দুর চোখে!...
        ফেনিল লাবণ্য ছুঁয়ে দেখা মনে,
          নীলাপাথরের গায়ে/গাঁয়ে
            চিত্রল হরফে লিখলাম, প্রিয় মনিহার!...